ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

খাগড়াছড়িতে সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাংলাভিশন টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল।

আজ মঙ্গলবার খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে সাংবাদিক এইচ এম প্রফুল্ল মামলাটি করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. আফছার হোসেন রনি।

পরে আদালত মামলাটি গ্রহণ করে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধাকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১২০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে বাদীকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে হেনস্তার অভিযোগ করা হয়েছে।

মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদী হাসান এবং রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমের নাম রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একদল লোক সাংবাদিকদের ওপর হামলায় চালায়। এতে এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

এদিকে কুজেন্দ্র লাল ও তার সহযোগীরা একাধিক ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক এইচ এম প্রফুল্লের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫