ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাঈদীর রিভিউ পিটিশনের শুনানি ১৪ মে

  • আপডেট সময় : ১২:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমৃত্যু কারাবাসের রায় পুনবির্বেচনা চেয়ে রাষ্ট্র ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুটি রিভিউ পিটিশন শুনানির জন্য ১৪মে দিন ধার্য করা হয়েছে।

সাঈদীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করে।

সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকার ১৪৭ নম্বর ক্রমিকে উভয় রিভিউ পিটিশন শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিলো। কিন্তু শুনানি হয়নি।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাঈদীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাবাস দেয়। পরে রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ সাজা ফাঁসি এবং সাঈদী খালাস চেয়ে আপিল বিভাগের রায় পুনঃবির্বেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করে। এক বছর তিন মাস পর ওই রিভিউ পিটিশন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাঈদীর রিভিউ পিটিশনের শুনানি ১৪ মে

আপডেট সময় : ১২:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭