ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা

সাও পলোতে প্রথম গ্লোবাল সাউথ মিডিয়া ফোরাম শুরু

  • আপডেট সময় : ১১:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের সাও পলো’তে সোমবার থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী গ্লোবাল সাউথ মিডিয়া অ্যান্ড থিংক ট্যাংক ফোরাম।

সহ-আয়োজক হিসেবে সিনহুয়া নিউজ এজেন্সি এবং ব্রাজিল কমিউনিকেশন কোম্পানি “উন্নয়ন ও পুনরুজ্জীবন : গ্লোবাল সাউথের জন্য এক নব যাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)সহ ৭০টি দেশ ও অঞ্চলের ১৭০টি মিডিয়া আউটলেট, সরকারী সংস্থা, উদ্যোক্তা এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন প্রতিনিধি ফোরামে যোগ দেন।

বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন । তিনি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে বহুমাত্রিক সম্পর্ককে উৎসাহিত করার লক্ষ্যে নতুন আখ্যান তৈরি এবং মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করে পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখেন।

মাহবুব মোর্শেদ বলেন, “আমরা সবাই ইতিহাস থেকে জানি যে, উদ্ভূত প্রতিটি সভ্যতা ও সংস্কৃতিরই নিজস্ব আর্থ-সামাজিক, অর্থনৈতিক, জাতিগত ও প্রাকৃতিক পরিচয় রয়েছে। বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চল থেকে শ্রেষ্ঠতম সভ্যতার উদ্ভব হয়েছে এবং তারা তাদের স্বতন্ত্র সংস্কৃতি এবং মূল্যবোধ দ্বারা চিহ্নিত। তিনি বলেন, এই গ্রহের অনেকেই এখন সমতা, বৈচিত্র্য এবং মানবজাতি ও তার পারিপার্শিক অবস্থার অভিন্ন কল্যাণ এবং ভবিষ্যত অংশীদারিত্ব ভিত্তিক এক নতুন বিশ্ব ব্যবস্থার কথা ভাবছে।”

তিনি বলেন, “ উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসায়িক অংশীদারিত্বের বিষয় গুরুত্বপূর্ণ, তবে এসবই আমাদের একমাত্র প্রয়োজন নয়। পাশাপাশি আমাদের এমন এক দৃষ্টান্তমূলক পরিবর্তন ও বদলে যাওয়া প্রয়োজন, যা বিশ্ব পরিমণ্ডলে আমাদের সংস্কৃতি, সভ্যতা এবং জাতির ধারণাকে তুলে ধরতে সহায়তা করতে পারে। এক নতুন বিশ্বে একটি জাতি বড় হোক বা ছোট হোক, প্রতিটি সংস্কৃতি, জাতিসত্তা এবং মূল্যবোধকে সমানভাবে বিবেচনা করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা’র বার্তা পাঠ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনহুয়া প্রেসিডেন্ট ফু হুয়া এবং ব্রাজিলের কমিউনিকেশন কোম্পানির প্রেসিডেন্ট জিন লিমা বক্তব্য রাখেন।

চীন, ব্রাজিল, রাশিয়া, ভেনিজুয়েলা, চিলি, কেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, উরুগুয়ে, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং অন্যান্য দেশের বিশেষজ্ঞ এবং সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে বৈশ্বিক দক্ষিণ দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং যোগাযোগ নিয়ে আলোচনা করেন।

দুই দিনব্যাপী এই ফোরাম আজ (মঙ্গলবার) শেষ হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাও পলোতে প্রথম গ্লোবাল সাউথ মিডিয়া ফোরাম শুরু

আপডেট সময় : ১১:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪