ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সাত দফা দাবি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ

  • আপডেট সময় : ০৪:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
  • / 383
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হলো। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঐক্য প্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, জাতির প্রয়োজনেই এ জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ।

ড. কামালের আনুষ্ঠানিক ঘোষণার পর এই জোটের নামকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। এ সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১টি লক্ষ্য পাঠ করেন তিনি।

সংবাদ স‌ম্মেল‌নে উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হো‌সেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাত দফা দাবি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৪:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮