ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে কাদের, ভুয়া ভুয়া স্লোগান

  • আপডেট সময় : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে পড়েন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় হট্টগোল ও ভুয়া ভুয়া স্লোগানে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা।

আজ বুধবার বেলা ১১টার দিকে সভা শুরু হয়। শুরুতেই বক্তব্য দেন ওবায়দুল কাদের। তাঁর বক্তব্যের ১০ মিনিটের মাথায় হট্টগোল শুরু হয়। শুরুতে সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন সাবেক ছাত্রলীগ নেতারা। পরে সাংবাদিকেরা কেন এখানে-সাবেক নেতাদের এমন প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মাঝেই সম্মেলন বয়কট করে চলে যান সাংবাদিকেরা।

সরেজমিনে দেখা যায়, সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলনে কথা বলার কারণে তোপের মুখে পড়তে হয় আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এই নেতাকে। এ সময় পেছন থেকে অনেক ছাত্রনেতাকে ভুয়া ভুয়া বলে স্লোগানও দিতে দেখা যায়।

সংবাদ সম্মেলনের মাঝেই অনেক সাবেক ছাত্রনেতা বের হয়ে যান এবং যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অনেকে বলেন, আমাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আমাদের কথা বলার সুযোগ দেবেন। কিন্তু তা না করে মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে অনেকে হইহুল্লোড় করে ওঠেন। সাবেক ছাত্রনেতাদের অনেকে চিৎকার করে বলতে থাকেন, উনি এখানে কেন? ওনার ছেলে তো সরকারের বিরুদ্ধে পোস্ট (সামাজিক যোগাযোগমাধ্যম) দেন। সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আরও কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে তাঁকে গাড়িতে তুলে দেন।

অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে তাঁর অফিসে চলে যান। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন তিনি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে কাদের, ভুয়া ভুয়া স্লোগান

আপডেট সময় : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪