ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, চার বিভাগে অতিভারী বর্ষণ

  • আপডেট সময় : ০৮:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 38
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের চারটি বিভাগে কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলেও জানানো হয়েছে।

বুধবার (১৩ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে; চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওই সময় এসব বিভাগে কোথাও কোথাও অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে, অন্যদিকে দেশের অন্যান্য স্থানে সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (১৫ মে) এবং শনিবার (১৬ মে) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ওই দুই দিন ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে।

রবিবার (১৭ মে) থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসলেও ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

এছাড়া আগামী পাঁচ দিন পরও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, চার বিভাগে অতিভারী বর্ষণ

আপডেট সময় : ০৮:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬