ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সারা দেশে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি

  • আপডেট সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 48
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে হামের টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে এক আয়োজনের মধ্য দিয়ে এই দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারের এই বৃহৎ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, এই কর্মসূচির অংশ হিসেবে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান শুরু হয়েছিল, যা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর দ্বিতীয় ধাপে গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ—এই চারটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হয়, যা চলবে আগামী ১২ মে পর্যন্ত।

হামের মতো মারাত্মক রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে নির্দিষ্ট বয়সি সব শিশুকে এই টিকা দেওয়ার জন্য অবিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারা দেশে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি

আপডেট সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬