ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সিএনজিতে বাসের ধাক্কা : নিহত ৩

  • আপডেট সময় : ০২:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   ঢাকার পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সেতুর উপরই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই সিএনজি অটোরিকশাটির আরোহী। তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

তিনি বলেন, ‘ব্রিজের উপরে ছালছাবিল পরিবহনের একটি বাসের সাথে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজনের মৃত্যু হয়’। লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নৈশ প্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৪০)।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, রাতে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবিরের মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত কবিরের বাড়ি বাগেরহাট আর শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দু’জনই ভাটারা এলাকায় থাকতেন।

এদিকে, ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে সড়ক দুর্ঘটনা অজ্ঞাতপরিচয় (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়ে মালিবাগ-মৌচাক সড়কে পড়েছিলেন। আশপাশের লোকজন ভোরে গুরুতর অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসেন। পরে সকাল ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিএনজিতে বাসের ধাক্কা : নিহত ৩

আপডেট সময় : ০২:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯