ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণে নিহত ১২, শতাধিক আহত

  • আপডেট সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 97
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অস্ত্র গুদামে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। বৃহস্পতিবার ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটিতে কাজ করা একটি পর্যবেক্ষক সংস্থা।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর ইদলিব প্রদেশের মারেত মিসরিনে তুর্কিস্তান ইসলামিক পাটির্র (টিআইপি) মালিকানাধীন একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে বৃহস্পতিবার পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১২ জন প্রাণ হারান।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি আরো জানায়, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন শিশু।

টিআইপি হল ইদলিব অঞ্চলে সক্রিয়, যেটি প্রধানত উইঘুর যোদ্ধাদের নিয়ে গঠিত।

তারা সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সংগঠনটিতে যোগ দেয়।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি সংবাদ সংস্থা সানা’র মাধ্যমে জানায়, বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছেন।

তবে, কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ‘তাৎক্ষণিক ও গভীর তদন্ত’ শুরু হয়েছে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণে নিহত ১২, শতাধিক আহত

আপডেট সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫