ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট সময় : ০২:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 94
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আত্মঘাতী ওই বোমা হামলার জন্য ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) কে দায়ী করা হয়েছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন সম্ভাব্য হামলাকারী নিহত হয়েছে।

সানা জানিয়েছে, ‘পূর্ব দেইর এজ্জোর প্রদেশের সিয়াসিয়েহ চেকপয়েন্টে সন্ত্রাসী সংগঠন দায়েশের একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালিয়েছে’। আইএস-এর আরবি সংক্ষিপ্ত রূপ হল ‘দায়েশ’।

সানা আরো জানিয়েছে, ‘চেকপয়েন্টে থাকা বাহিনী একজন হামলাকারীকে হত্যা করেছে। কিন্তু দ্বিতীয়জন নিজের শরীরে বাঁধা বিস্ফোরক নিজেই বিস্ফোরণ ঘটায়।

‘আত্মঘাতী ওই হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য শহীদ হয়েছে বলেও জানায় সানা।

ইসলামিক স্টেট (আইএস) ২০১৪ সালে সিরিয়া এবং ইরাকের একটি বড় অংশ দখল করে নেয় এবং ২০১৯ সালে সিরিয়ায় আঞ্চলিকভাবে পরাজিত হয়, কিন্তু এরপর থেকে তারা প্রত্যন্ত অঞ্চলে স্লিপার সেল (গুপ্ত সংগঠন) সক্রিয় রেখেছে ও মাঝে মাঝে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০২:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫