ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু

সিরিয়ার সুয়েইদা প্রদেশে সংঘর্ষে নিহত বেড়ে ৭১৮

  • আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিয়ার সুয়েইদা প্রদেশে প্রায় এক সপ্তাহের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮ জনে। দেশটির দ্রুজ সম্প্রদায়ের প্রাণকেন্দ্রে চলমান এই সংঘর্ষে হতাহতের নতুন এ হিসাব জানিয়েছে যুদ্ধ-পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংস্থাটি জানিয়েছে, গত রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে রয়েছেন ১৪৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৪৫ জন বেসামরিক নাগরিক। এদের মধ্যে ১৬৫ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন বলে দাবি সংস্থাটির।

এছাড়া, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৮৭ সদস্য ও ১৮ জন বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন। পাশাপাশি দ্রুজ যোদ্ধাদের হাতে আরও তিন বেদুইন নিহত হয়েছেন বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি।

এদিকে, ইসরাইলি বিমান হামলায় সরকারি বাহিনীর আরও ১৫ সদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ার সুয়েইদা প্রদেশে সংঘর্ষে নিহত বেড়ে ৭১৮

আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫