ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সিলেটের পথে ঐক্যফ্রন্ট নেতারা

  • আপডেট সময় : ০৭:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  ৩০ ডিসেম্বর ভোটের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ও তার স্বজনদের সান্ত্বনা দিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আজ সোমবার সিলেট সফরে যাচ্ছেন।

বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা সিলেট যাচ্ছেন।

প্রতিনিধি দলে থাকছেন গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

ধারাবাহিকভাবে দেশের অন্যান্য নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা।

ঐক্যফ্রন্টের সিলেটের মুখপাত্র ও জেলা বিএনপির সভাপতি কাহের চৌধুরী শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩০ জানুয়ারি ভোটের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ওইদিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের সান্ত্বনা দিতে ও বিষয়টি খতিয়ে দেখতে নেতাদের এ সফর।

দুপুরে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন তারা। বিকেলে তাদের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলাকালে বিকাল পৌনে ৪টার দিকে (সিলেট-৩) বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদল নেতা নিহত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটের পথে ঐক্যফ্রন্ট নেতারা

আপডেট সময় : ০৭:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯