ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সিলেটে ৬ ডাকাত সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : ১১:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে নগরের বন্দরবাজারের কাষ্টঘর সুইপার কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি টহল টিম। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. নাজিম উদ্দিন (২৭) কাউসার আহমদ (৩০), রাজু মিয়া (২১), শুভ আহমদ (২৬) ও স্বপন আহমদ (২৫) ও সাগর মিয়া (৩০)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনুমান করতে পেরে ৭ থেকে ৮ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, ১টি ধারালো রামদা এবং ১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ৬ ডাকাত সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১১:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫