ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস

সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জাজনক : মোমেন

  • আপডেট সময় : ০৮:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আবারো বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোনো হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক।

সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ-ভারত সীমান্তে নিয়মিতভাবে মানুষ নিহত হচ্ছে। সীমান্তে দুর্ঘটনা ঘটলেও সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে যে তারা কোনো হতাহতের ঘটনা ঘটাতে চান না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সবসময় বলি…আমি আগেও বলেছি…এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। তারা যদি তাদের (ভারতীয় পক্ষ) জনগণকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তা তাদের জন্য লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনকও।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে রাষ্ট্রীয় সফর করেন।

চার দিনের সফর শেষে দেশে ফেরার পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক নিয়ে প্রচারিত যৌথ বিবৃতিতে বলা হয়, সীমান্তে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় দুই শীর্ষ নেতা সন্তোষ প্রকাশ করেছেন। দুই পক্ষই সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছেন।

উভয় পক্ষ অস্ত্র, মাদকদ্রব্য, জাল মুদ্রার চোরাচালানের বিরুদ্ধে এবং বিশেষ করে নারী ও শিশুদের পাচার রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জোর প্রচেষ্টা প্রশংসার সাথে উল্লেখ করেছে।

তবে সর্বশেষ ঘটনায়, রোববার ভোরে সাতক্ষীরা সদরের খৈতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জাজনক : মোমেন

আপডেট সময় : ০৮:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২