ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬

  • আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 103
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণেও খনি ধসে অন্তত ছয়জন নিহত এবং প্রায় ২০ জন আটকা পড়েছে। শনিবার দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

খার্তুম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

রিভার নিল প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উম অড এলাকার সোনার খনিতে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তা হাসান ইব্রাহিম কারার জানান, খনিতে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে খনি ধসের কারণ তিনি উল্লেখ করেননি।

সুদানে ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত শুরুর পর থেকে উভয় পক্ষই তাদের লড়াইয়ের ব্যয় বহন করছে স্বর্ণ শিল্পের মাধ্যমে।

দেশটির সরকারি ও এনজিও সূত্রগুলো বলছে, সুদানের স্বর্ণ বাণিজ্যের প্রায় পুরোটাই সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পরিচালিত হয়। আরএসএফ-কে আমিরাত অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। তবে, সেই অভিযোগ আমিরাত বরাবরই অস্বীকার করে আসছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬

আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫