ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের

সুদের হার কমার আশায় নতুন রেকর্ডে নাসডাক

  • আপডেট সময় : ০২:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মুদ্রাস্ফীতি অনুকূল থাকায় ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে বিনিয়োগকারীদের এমন আশায় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রযুক্তিভিত্তিক নাসডাক সূচক নতুন রেকর্ড গড়েছে। এছাড়া অন্যান্য প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।

নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানায়।

সিএফআরএ রিসার্চের প্রধান বিনিয়োগ কৌশলবিদ স্যাম স্টোভাল বলেন, ‘বিনিয়োগকারীরা মনে করছেন সুদের হার কমতে পারে’।

সোমবার নাসডাক কম্পোজিট সূচক ০.৫ শতাংশ বেড়ে ২১,৭৯৮.৭০ পয়েন্টে পৌঁছায়, যা গত মাসের রেকর্ড অতিক্রম করেছে।

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.৩ শতাংশ বেড়ে ৪৫,৫১৪.৯৫ পয়েন্টে শেষ হয়।

বিস্তৃত এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.২ শতাংশ বেড়ে ৬,৪৯৫.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

শুক্রবারের দুর্বল কর্মসংস্থানের তথ্য সেপ্টেম্বরের শেষের দিকে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশাকে আরো বাড়িয়ে দেওয়ার পর, বাজারগুলো এই সপ্তাহের ভোক্তা এবং উৎপাদক মূল্য প্রতিবেদনের ওপর নির্ভর করছে।

গত ২৩শে আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের জ্যাকসন হোল বৈঠকে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যের পর ফেড শীঘ্রই সুদের হার কমাবে বলে প্রত্যাশা বেড়ে যায়।

আগে তিনি বলেছিলেন, দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রার ওপরে মুদ্রাস্ফীতি থাকা সত্ত্বেও শক্তিশালী অর্থনীতির কারণে সুদের হার অপরিবর্তিত রাখা সম্ভব।

তবে চাকরির বাজার দুর্বল হওয়ায় নীতিনির্ধারকদের মধ্যে সুদের হার কমানোর পক্ষে মত জোরদার হয়েছে।

সিএফআরএ রিসার্চের প্রধান বিনিয়োগ কৌশলবিদ স্যাম স্টোভাল বলেন, আমার মনে হয় ফেড সেপ্টেম্বরেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে।

ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমার একমাত্র প্রশ্ন হল, তারা কি এই বছর একবার, দুবার বা তিনবার সুদের হার কমানো হতে পারে?
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুদের হার কমার আশায় নতুন রেকর্ডে নাসডাক

আপডেট সময় : ০২:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫