ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সুবর্ণচরের সেই নারীকে দেখতে গেলেন ঐক্যফ্রন্ট নেতারা

  • আপডেট সময় : ১০:৩১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সুবর্ণচরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে গণধর্ষণের শিকার সেই নারীর সাথে নোয়াখালী জেনারেল হাসপাতালে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

শনিবার দুপুর ১২টায় ভিকটিমকে দেখতে হাসপাতালে যান তারা। সেখানে তারা কিছুক্ষণ ওই নারীর পাশে বসেন ও ভিকটিমের কথা শোনেন। পরে তাকে আর্থিক সহযোগিতা দেন।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশ আজ একদলীয় শাসন ব্যবস্থার কারণে অন্ধকার যুগের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ ও রাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে। নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা ঘটেছে এতে জনগণের অধিকার হরণ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক আ স ম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, অ্যাড. সুব্রত চৌধুরী, নজরুল ইসলাম খান, মোঃ বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবদিন ফারুক, মোঃ শাহজাহান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাড. আসিফা আশরাফী পাপিয়া, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, জেলা বিএনপির সেক্রেটারি অ্যাড. আব্দুর রহমান ও শামীমা বরকত লাকীসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরের সেই নারীকে দেখতে গেলেন ঐক্যফ্রন্ট নেতারা

আপডেট সময় : ১০:৩১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯