ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সেরাম ইনস্টিটিউটে আগুনে ১০০০ কোটি টাকার ক্ষতি

  • আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ কেড়েছে পাঁচজনের। অসংখ্য রোগের প্রতিষেধক নষ্ট হয়েছে আগুনে। অগ্নিকাণ্ডের একদিন পর জানা গেল, প্রায় ১০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিসিজি এবং রোটাভাইরাসের টিকা নষ্ট হয়েছে আগুনে। তবে কোভিশিল্ডের কোনও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন সংস্থার সিইও আদার পুণাওয়ালা।

এদিন তিনি বলেন, ‘প্রায় ১০০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে। তবে কোভিশিল্ডের ইউনিটে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রোটাভাইরাস ও বিসিজি টিকা উৎপাদন ও স্টোরেজে ক্ষতি হয়েছে। এটা বিরাট আর্থিক ধাক্কা।

তিনি আরো বলেন, ‘এই বিল্ডিংটি একেবারে নতুন ছিল। এখনও কিছু অংশ তৈরি হচ্ছিল। তাই খুব মাত্রায় এখানে উৎপাদন ও স্টোর করা হচ্ছিল। এখনও বহু যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। তার মধ্যেই এই দুর্ঘটনা ভবিষ্যতের জন্য খুব বড় ক্ষতি।’

শুক্রবার দুর্ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তার ছেলে ও মন্ত্রী আদিত্য় ঠাকরে, শ্রম ও আবগারি মন্ত্রী দিলীপ পাতিল, পুণের সাংসদ গিরিশ বাপাট-সহ অন্যান্য কর্মকর্তরা।

মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলেন, ‘কোভিডের সাথে এখনও লড়াই করছে বিশ্ব। এই লড়াইয়ে বড় আশার আলো ছিল সেরাম। কিন্তু এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যেকেই শোকস্তব্ধ।’

এর আগে এসআইআইয়ের চেয়ারম্যান ও পরিচালক ডা. সাইরাস পুণাওয়ালা জানান, ‘এটি ছিল একটি নতুন ভবন। বিসিজি এবং রোটাভাইরাস ভ্যাকসিন অতিরিক্ত পরিমাণে উৎপাদন করার জন্য এই সুবিধাটি নির্মিত হয়েছিল। আমরা আগুনের কারণ জানি না এবং শিগগিরই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করব।’ সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেরাম ইনস্টিটিউটে আগুনে ১০০০ কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১