ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সোনাগাজীতে একরাতে দু’বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪জনকে কুপিয়ে আহত

  • আপডেট সময় : ০৫:১৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮
  • / 297
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী প্রতিনিধিঃ    ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় এক রাতে দু’বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা একই পরিবারের ৪ জনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে।

পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মধ্যম চরচান্দিয়া গ্রামের রুহুল আমিনের নতুন বাড়িতে ১০/১২জনের সশস্ত্র ডাকাতদল বসত ঘরের কলাপসিবল গেইটের তালা কেটে ঘরে ঢুকে আলমিরা ভেঙ্গে লুট-পাট শুরু করে। এসময় বাধা দিলে গৃহকর্তা ও সোনাগাজী বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন দুলাল (৪৮), তার ভাই ব্যবসায়ী মো. বেলাল হোসেন (৪০), তার স্ত্রী আমেনা বেগম (২৮) ও তার অপর ভাই মো. কামাল উদ্দিন (৩৬) কে

এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের কে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদল ৯ভরি স্বর্ন, নগদ ১লাখ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটে নেয়।

অপর দিকে রাত সাড়ে ৩টার দিকে একই কায়দায় পাশের গ্রাম চরচান্দিয়ার ফকির বাড়ির সেলিম উল্যাহ সেলিম নামে আরেক ব্যবসায়ীর ঘরে ঢুকে ঘরের সবাইকে রশি এবং ওড়না দিয়ে বেধে ১৫ ভরি স্বর্ন, দুটি মোবাইল ও নগদ ২ লাখ টাকা লুটে নেয়।
সকালে সোনাগাজী উপজেলা জেডএম কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, এএসপি সার্কেল জুনায়েত কাউছার, ওসি তদন্ত হারুনুর রশিদ ও চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে একরাতে দু’বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪জনকে কুপিয়ে আহত

আপডেট সময় : ০৫:১৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮