ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সোনাগাজীতে ডিবি’র সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার ইকবাল নিহত, অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ইকবাল হোসেন (৩৫) ওরফে ইকবাল ডাকাত নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি এক নলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। নিহত ডাকাত সর্দার ইকবাল হোসেন পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রব ও গুণধনীর ছেলে। তার বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানা ছাড়া জেলার ৫টি থানা ও মীরসরাই থানায় মোট ৩৭ টি মামলা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গোপন সংবাদে জানতে পারে ছাড়াইতকান্দি গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে ফেনীর ডিবি ও সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল ওই গ্রামে যৌথ অভিযান চালায়। পুলিশের আভিযানিক দল ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশ পাল্টা গুলি করলে ইকবাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার সহযোগিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ইকবালকে গুলিবিদ্ধ অবস্থায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত; সর্বশেষ চলতি বছরের ২৫ জুলাই রাত দুইটার দিকে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. সিএস করিমের ছাড়াইতকান্দি গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় ইকবালের নাম উঠে আসে। গ্রেফতারকৃত ৪ জন ডাকাত তার নেতৃত্বে ডাকাতি করেছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইকবাল গ্রেফতারের জন্য হন্য হয়ে খুঁজতে থাকে পুলিশ। ৫ ভাই এক বোনের মধ্যে ইকবাল ৫ম। সে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সৎ ভাই। গত ৬ মাস পূর্বে ৪১ মাস সাজা খেটে জেলখানা থেকে মুক্তি পেয়েছিল ইকবাল। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে সে ডাকাতদলের সদস্যদের সংগঠিত করে ফেনী জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। পুলিশের দাবি ইকবাল জেলখানায় থেকেও তার শীষ্যদের দিয়ে ডাকাতি করাতো। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যা সহ ৩৭টি মামলা রয়েছে। এর আগে একাধিক ঘটনায় তার বাড়ি থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছিল। সে পিতা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে সম্প্রতি মৃতুবরণ কারী পূর্ব সুজাপুর গ্রামের সামছুল হুদার জামাতা ও এক কন্যা সন্তানের জনক।

ফেনীর ডিবি পুলিশের ওসি রঞ্জিত বডুয়া ও সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে ডিবি’র সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার ইকবাল নিহত, অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯