ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

সোনাগাজীতে ২৪ বছরের যুবকের সাথে ৫ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর অসম প্রেম

  • আপডেট সময় : ১১:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • / 448
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী (সোনাগাজী) সংবাদদাতাঃ  ফেনীর সোনাগাজীতে (২৪) বছরের ব্যবসায়ী যুবকের সাথে ৫ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর অসম প্রেমের ঘটনা ঘটেছে। আর এই প্রেমের কারণে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছে ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টার দিকে সোনাগাজী উপজেলার বগাদানা  ইউনিয়নের আলমপুর গ্রামে। সোনাগাজী মডেল থানার পুলিশ শনিবার সন্ধ্যায় প্রেমিকের বাড়ি থেকে ওই ছাত্রীটিকে উদ্ধার করেছে এবং প্রেমিক যুবককে আটক করেছে।

এ ব্যাপারে ওই ছাত্রীর মামা হাবিবুর রহমান বাদি হয়ে শনিবার সকালে প্রেমিক আবু সাঈদ (২৪) আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ, এলাকাবাসী ও ছাত্রীর পরিবার জানায়, বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের ব্যাপারী বাড়ির মো. বেলাল হোসেনের ছেলে আবু সাঈদ কাটা খিলা মাদ্রাসার ৫ম শ্রেণির এক ছাত্রীর সাথে বিগত দেড় বছর পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তাদের প্রেমের সম্পর্কের গভীরতা দৃশ্যমান হওয়ায় ওই ছাত্রীর পরিবার পিতার বাড়ি থেকে নিয়ে তাকে গত ১৫ দিন পূর্বে মঙ্গলকান্দি ইউনিয়নের নানার বাড়িতে রাখে।

শুক্রবার রাত ১০টার দিকে নানার বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ওই ছাত্রী কৌশলে সবার চোখে ফাঁকি দিয়ে নানার ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে সিএনজি অটোরিক্সাযোগে প্রেমিক আবু সাঈদ তাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে রাত্রি যাপন করে। শনিবার পুরো দিনও ওই বাড়িতে ছিল। শনিবার বিকালে ওই ছাত্রীর মামা বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ শনিবার সন্ধ্যায় প্রেমিক আবু সাঈদের বাড়ি থেকে ছাত্রীটিকে উদ্ধার করে এবং আবু সাঈদকে আটক করে। আবু সাঈদ মাদ্রাসার সামনে সাঈদ স্টোর নামে স্টেশনারী দোকানের মালিক।

মাদ্রাসার সামনে দোকান করার সুবাদে আবু সাঈদ ওই গ্রামের এক ওমান প্রবাসীর কন্যা ওই ছাত্রীটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে ২৪ বছরের যুবকের সাথে ৫ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর অসম প্রেম

আপডেট সময় : ১১:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭