ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সোনা চুরির অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 220
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রুপা দত্ত আবারও চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। কলকাতার বড় বাজারের এক সোনার দোকান থেকে গয়না ও অর্থ চুরির ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬২ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে রুপা দত্তকে সোনার দোকানে একজন নারীর ব্যাগ থেকে সোনা ও টাকা তোলার সময় ধরা হয়।

এর আগে ২০২২ সালে বইমেলায় পকেটমারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রুপা। আদালতে তখন অভিনেত্রী জানান, ডাস্টবিনে পড়ে থাকা একটি ব্যাগ তুলে নেন, আর তা নিয়েই সমস্যা সৃষ্টি হয়। বিচারক প্রশ্ন করেছিলেন, এত বড় বড় প্রজেক্টে কাজ করেছেন অথচ কেন ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ তোলেন?

তদন্তে জানা যায়, রুপা দত্ত পরপর পার্স চুরি করছিলেন, পরে সুযোগ বুঝে তা ডাস্টবিনে ফেলে দিতেন। তবে তাঁর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, এত পার্স হারিয়ে গেলেও কেন কেউ অভিযোগ করেনি।

টালিউডে সুযোগ না পেয়ে রুপা মুম্বাই চলে যান। সেখানে ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে পরিচিতি পান এবং অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ ছবিতেও অভিনয় করেন। পরবর্তীতে কিছু ছোট সিরিয়ালে পার্শ্বচরিত্রে দেখা যায় তাঁকে।

উল্লেখ্য, ২০২০ সালে রুপা দত্ত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন। পরে জানা যায়, বার্তা পাঠানো ব্যক্তি আসল অনুরাগ কাশ্যপ নন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনা চুরির অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫