ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ

সৌদি আরবে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট সময় : ১১:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 94
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবে এক দিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দুবাই থেকে এএফপি এ তথ্য জানায়।

উপসাগরীয় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধির মধ্যেই বিশেষ করে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার নাজরানে সোমালিয়ার চার জন এবং ইথিওপিয়ার তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এ ছাড়া নিজ মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবের এক যুবকের।

সৌদি আরব চলতি বছরে এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মধ্যে ১৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় মাদক সংক্রান্ত মামলায়। ২০২৪ সালে দেশটিতে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এবছর মৃত্যুদণ্ড কার্যকরের যে হার, তাতে গত বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধির সঙ্গে ২০২৩ সালে শুরু হওয়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার যোগসূত্র দেখছেন বিশ্লেষকরা। ওই সময় গ্রেপ্তার অনেকের বিচার শেষে এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

মাদকের মামলায় প্রায় তিন বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখার পর সৌদি আরব ২০২২ সালের শেষের দিকে আবারো তা চালু করে। ২০২২ সালে মাদকের মামলায় ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকরের পরের বছর ২০২৩ সালে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর ২০২৪ সালে সেই সংখ্যা দাঁড়ায় ১১৭ জনে।

অধিকারকর্মীরা বলছেন, মৃত্যুদণ্ড কার্যকরের এই ঊর্ধ্বহার দেশটির মুক্ত ও সহনশীল সমাজ হওয়ার প্রচেষ্টাকে ম্লান করে দেয়। এটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ সংস্কার এজেন্ডার সঙ্গেও সাংঘর্ষিক।

তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, জনগণের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়োজন রয়েছে। দোষী সাব্যস্তদের আপিলের সকল সুযোগ দেওয়ার পরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি আরবে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় : ১১:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫