ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

হত্যা মামলায় যুবলীগ নেতা হেদায়েতুল গ্রেফতার

  • আপডেট সময় : ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 93
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গতকাল গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর বংশাল থানার সিক্কাটুলী লেন এলাকা থেকে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, গ্রেফতারকৃত আমিন স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

এতে আরও বলা হয়, গ্রেফতারকৃত আমিনের ঠিকানা বংশাল থানার সিক্কাটুলী লেনে। তিনি মৃত নজরুল ইসলাম ও রেহানা ইসলামের ছেলে। সূত্রাপুর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তে আমিনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

এ ঘটনায় নিহতের মা কিসমত আরা শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন।

একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন আরেকটি মামলা দায়ের করেন।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে।

গ্রেফতারকৃত আমিনকে আদালতে সোপর্দ করার পাশাপাশি রিমান্ডের আবেদন করা হবে বলেও জানানো হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হত্যা মামলায় যুবলীগ নেতা হেদায়েতুল গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫