ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে গরুসহ ঘরবাড়ি পুড়ে ছাই

  • আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 96
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার বাহুবল উপজেলার সদর ইউনিয়নের গোহারুয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টায় হঠাৎ আগুন লেগে কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িতে। এতে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও আগুনে অন্তত ২টি গরু পুড়ে মারা গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ইউনুস মিয়া, সাত্তার মিয়া, শামসু মিয়া, খালেক মিয়া, জয়নাল মিয়া, সিদ্দিক মিয়া, ইদ্রিস মিয়াসহ আরও কয়েকটি পরিবার। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে তারা এখন দিশেহারা।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা চালান। পরে বাহুবল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেছেন, অগ্নিকাণ্ডের বিষয়টি আমি জেনেছি। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করব এবং ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তা ও দুই বান করে টিন প্রদান করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে গরুসহ ঘরবাড়ি পুড়ে ছাই

আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬