ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

হরমুজ প্রণালীর নিরাপত্তায় সহায়তার বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া

  • আপডেট সময় : ১২:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

নিজেদের সামরিক প্রস্তুতি ব্যাহত না হলে হরমুজ প্রণালীর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ‘সহায়তা’ বা ‘অবদান’ রাখার বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার ওপর বারবার চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার কাজে সহায়তা চেয়ে তার করা অনুরোধ সিউল প্রত্যাখ্যান করেছে বলেও ট্রাম্প দাবি করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘সামরিক প্রস্তুতিতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটিয়ে নির্দিষ্ট সীমার মধ্যে হরমুজ প্রণালীতে অবদান রাখার বিষয়টি পরিচালনা করা সম্ভব।’

পরে প্রেসিডেন্টের কার্যালয় এক পৃথক বিবৃতিতে জানায়, আজকের ব্রিফিংয়ে সামরিক সহায়তা বলতে যুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধের বাইরে বিভিন্ন দায়িত্ব এবং অনুসন্ধান অভিযানসহ সম্ভাব্য বিভিন্ন বিকল্পের সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে। তবে বাস্তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সম্প্রচারমাধ্যম জেটিবিসি এক দিন আগে জানায়, হরমুজ প্রণালীতে সহায়তার জন্য সেনা পাঠানোর বিষয়টির দিকে সরকার ‘ঝুঁকছে’ এবং সংসদের অনুমোদন চাওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।

ছয় মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে মিত্র দেশগুলোর কাছ থেকে সহায়তা আদায়ে বেশ সমস্যায় পড়েছেন ট্রাম্প।

ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখায় এবং ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ জোরদার করায় যুদ্ধ পরিস্থিতি বর্তমানে অনেকটা অচলাবস্থায় রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরমুজ প্রণালীর নিরাপত্তায় সহায়তার বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া

আপডেট সময় : ১২:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬