ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

হরিণাকুন্ডুতে আদম দালালের সংঘর্ষে আহত ১, দু’গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

  • আপডেট সময় : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাক্ন্ডুুুতে বিদেশে লোক পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারনা করে টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সোমবার পাওনা টাকা নিয়ে শালিসে অলিয়ার নামে একব্যক্তিকে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষ।

জানা গেছে, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জনৈক জালাল মন্ডল বিদেশে যাওয়ার জন্য একই ইউনিয়নের ভবিতপুর গ্রামের টিক্কার কাছে ২ লক্ষ টাকা দেয়। বিদেশে না পাঠিয়ে টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে টিক্কা। এ ঘটনায় উভয় গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিক শালিসি বৈঠক হলেও টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে আদম ব্যাপারি টিক্কা ধুড়ি।

এ ব্যাপারে রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল বলেন, ঘটনার দিন সোমবার টাকা দেওয়ার কথা ছিল। টাকা চাইতে জালাল মন্ডল ও এলাকার লোকজন ভবিতপুর গ্রামে গেলে পাওনা টাকা না দিয়ে তাদের উপর লাঠিসোঠা নিয়ে আক্রমন করে। এ সময় ওলিয়ার রহমান আহত হয়।

হরিণাকুন্ডুু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, সোমবার সন্ধ্যায় পাওয়ানা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে দু’গ্রামবাসির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত উক্ত এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। এছাড়াও এঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টা পাল্টি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরিণাকুন্ডুতে আদম দালালের সংঘর্ষে আহত ১, দু’গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

আপডেট সময় : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭