ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হরিণাকুন্ডু যুবলীগ নেতা উজ্জল বিশ্বাসের বাড়িতে দুর্বৃত্ত কতৃক বোমা ও গুলি বর্ষন

  • আপডেট সময় : ০৪:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
  • / 349
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কালিশংকরপুর গ্রামে যুবলীগ নেতা উজ্জল বিশ্বাসের বাড়িতে দুর্বৃত্তরা বোমা ও গুলি বর্ষন করেছে। তার বাড়ির গেট লক্ষ্য করে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এক নং ভায়না ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি উজ্জল কালিশংকরপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এদিকে বুধবার বিকালে তিনি এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা করে বাড়ি ফেরার পথে তাকে হাতুড়ি পেটা করা হয়। বর্তমান তিনি হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

ভায়না ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দীন হক আলাল জানান, মঙ্গলবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা উজ্জল বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে প্রথমে গুলি ও পরে বোমার বিস্ফোরন ঘটায়। তবে এ ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি। তিনি অভিযোগ করেন বুধবার বিকালে উজ্জল বিশ্বাস এই ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা করতে যায়। বিকালে বাড়ি ফেরার পথে কালিশংকরপুর বাজারে প্রতিপক্ষ ছমির চেয়ারম্যন, মোলায়েম মেম্বর ও সদর উদ্দীনের নেতৃত্বে তার উপর হামলা চালিয়ে হাতুড়ি পেটা করা হয়। এ ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার ওসি শওকত আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে গুলি বা বোমার কোন আলামত পাওয়া যায়নি। সেখানে পটকার আওয়াজ শুনেছে গ্রামবাসি। ওসি বলেন আওয়ামীলীগের আভ্যন্তরীন কোন্দলে এই ঘটনা ঘটেছে। তবে হাতুড়ি পেটার অভিযোগ পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে যুবলীগ নেতা উজ্জলকে বুধবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য হরিণাকুন্ডু স্বাস্থ্যকেন্দ্র থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরিণাকুন্ডু যুবলীগ নেতা উজ্জল বিশ্বাসের বাড়িতে দুর্বৃত্ত কতৃক বোমা ও গুলি বর্ষন

আপডেট সময় : ০৪:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭