ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

হাতিরঝিলে ডিবিসি নিউজ প্রযোজকের রক্তাক্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০২:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলশানে হাতিরঝিল লেক পাড় এলাকা থেকে এক গণমাধ্যমকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল বারী। তিনি বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার সকালে ওই এলাকার সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় নিহত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। পুলিশের ধারণা, ৭-৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

লাশ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি এসএম কামরুজ্জামান।

পুলিশ জানায়, সকালে ছিন্নমূল কয়েকজন শিশু লেক পাড়ে একজনের লাশ দেখে পুলিশ সদস্যদের জানায়। পরে ঘটনাস্থলে গুলশান থানার পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে।

পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরাও পাওয়া গেছে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমানের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাতিরঝিলে ডিবিসি নিউজ প্রযোজকের রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২