ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৪৯৯, ঢাকায় সর্বোচ্চ ২১০

  • আপডেট সময় : ০৭:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 59
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রতিদিনই হাম ও হামের উপসর্গে মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ৬৮ দিনে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০০-এর কাছাকাছি পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৪১৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে দুই জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। এই বিভাগে এখন পর্যন্ত ২১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫০ জন নিশ্চিত হামে মারা গেছেন। এরপর রাজশাহীতে ৮১ জন, চট্টগ্রামে ৫০ জন, বরিশালে ৪৮ জন এবং সিলেটে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগে সবচেয়ে কম—এই সময়ে মাত্র ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৬ জন এবং খুলনা বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৫৪০ জন। এর মধ্যে ৪৭ হাজার ৫১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৪৩ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পর্যাপ্ত টিকা সরবরাহ রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৪৯৯, ঢাকায় সর্বোচ্চ ২১০

আপডেট সময় : ০৭:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬