ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

হুমকি দিয়ে লাভ নেই, শনিবার ঢাকা জনসমুদ্রে পরিনত হবে: এড.তৈমূর

  • আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • / 447
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ আগামী ২৯শে সেপ্টেম্বর শনিবার ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশ সফল করার জন্য দলে দলে অংশ গ্রহন করার জন্য  নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের প্রতি উদ্বাত্ত আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এড.তৈমূর আলম খন্দকার বলেন,  “দেশব্যাপী হাজার হাজার ভৌতিক মামলা দিয়েও বিএনপির নেতাকর্মীদের হতাশ করতে না পেরে এখন সরকারী দলই হতাশায় ভূগছে।”

হতাশা থেকে তারা এখন সমাবেশকে নিয়ে প্রলাপ বকছেন।তিনি সরকারী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন,যেহেতু আপনারা সরকারে তাই আপনাদের দায়িত্বশীল কথা বলা উচিত।

মুখরোচক কথা বলে হাত তালি পাওয়া যায়,রাজনীতি করা যায় না।যদি ২৯ শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বিএনপির কোন নেতাকর্মীকে হয়রানি করার চেষ্ঠা করা হয় তবে তার সমুচিত উত্তর রাজপথেই দেয়া হবে।

বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,সবাই দুপুর ১ টার মধ্যে ঢাকায় উপস্থিত থাকবেন।যেকোন কিছুর বিনিময়ে হলেও সমাবেশ সফল করতে হবে।শনিবার ঢাকা জন সমুদ্রে পরিনত হবে ইনশাল্লাহ।

তিনি অবিলম্বে ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি,যুবদল নেতা মোঃশাহীন আহম্মেদ,রুপগন্জ বিএনপি নেতা দুলাল হোসেন,মোঃইমন সহ সকল নেতাকর্মীর মুক্তি ও সকল ভৌতিক মামলা প্রত্যাহারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হুমকি দিয়ে লাভ নেই, শনিবার ঢাকা জনসমুদ্রে পরিনত হবে: এড.তৈমূর

আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮