ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী

হোয়াইট হাউসে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-মামদানি

  • আপডেট সময় : ১০:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 102
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে তাদের মধ্যে বাকযুদ্ধ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ৩৪ বছর বয়সী মামদানি বৃহস্পতিবার বলেন, যা-ই ঘটুক না কেন, তিনি এর জন্য প্রস্তুত রয়েছেন।

স্বঘোষিত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি ৭৯ বছর বয়সী রিপাবলিকান নেতার মুখোমুখি হচ্ছেন। ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়েছেন।

ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার বলেন, এটি অনেক কিছু বলে দেয় যে (শুক্রবার) আমরা হোয়াইট হাউসে একজন কমিউনিস্টকে পাচ্ছি।

দুজনেই নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় বেড়ে ওঠেছেন এবং দুজনেই রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রে দক্ষ। তবে তাদের শৈলী সম্পূর্ণ ভিন্ন।

ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি তরুণ রাজনীতিক মামদানির জীবন কঠিন করে তুলবেন। নিউইয়র্কের জন্য আরও গুরুতর বিষয় হলো, ট্রাম্প হুমকি দিয়েছেন মামদানি দায়িত্ব নিলে শহরের ফেডারেল অর্থায়ন কমিয়ে দেওয়া হবে এবং জাতীয় গার্ড মোতায়েন করা হবে। ট্রাম্প অন্যান্য ডেমোক্র্যাট প্রধান শহরেও এমনটা করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হোয়াইট হাউসে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-মামদানি

আপডেট সময় : ১০:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫