ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের নতুন কমিটি

  • আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ছাত্রলীগের নতুন কমিটি আজই ঘোষণা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।

মঙ্গলবার ছাত্রলীগের প্রথম অধিবেশন শেষে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের বলেন, আজকের প্রথম অধিবেশন শেষ হলো। দ্বিতীয় অধিবেশন বিকেল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হবে। সেখানে প্রার্থীর নাম প্রস্তাব ও পাসের পর তার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে যাবে। সেখানে প্রধানমন্ত্রী তাদের সিভি যাচাই-বাচাই করে সিদ্ধান্ত নেবেন।

দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের সম্মেলন। মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টা ২০ মিনিটে সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের নতুন কমিটি

আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২