ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

৩০ জুনের মধ্যে ঝুলন্ত তার সরানোর নির্দেশ ডিএনসিসি মেয়রের

  • আপডেট সময় : ০৩:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন রাস্তার ঝুলন্ত তার চলতি বছরের ৩০ জুনের মধ্যে অপসারণ করতে হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এছাড়া নগরবাসীর দুর্ভোগ লাঘবে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উন্নয়ন প্রকল্পের নামে রাস্তা খনন বন্ধ থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার গুলশান-২ নগর ভবনের হলরুমে বিভিন্ন প্রতিষ্ঠানের ওভারহেড ক্যাবল স্থানান্তর ও খনন করা রাস্তা মেরামত সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, সড়ক খননকারী প্রতিষ্ঠানগুলো নিয়ম না মানায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নগরীর কোথাও রাস্তা খনন করা যাবে না।

মোঃ আতিকুল ইসলাম বলেন, ওভারহেড ক্যাবলগুলোকে পরিকল্পিতভাবে ভূগর্ভে স্থানান্তর করতে হবে এবং সড়ক খননের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩০ জুনের মধ্যে ঝুলন্ত তার সরানোর নির্দেশ ডিএনসিসি মেয়রের

আপডেট সময় : ০৩:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২