ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

৪০তম বিসিএস : প্রিলিতে উত্তীর্ণ ২০,২৭৭ জন

  • আপডেট সময় : ০২:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

৪০ তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট এর ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক মোট ২০ হাজার ২৭৭ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাচ্ছে।

এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে নিন্মোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল হতে এসএমএস করে ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর ফলাফল জানা যাবে। Format: PSC40Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি মেসেজ এ ফলাফল পাওয়া যাবে। লিখিত পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০তম বিসিএসে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী।

এ বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪০তম বিসিএস : প্রিলিতে উত্তীর্ণ ২০,২৭৭ জন

আপডেট সময় : ০২:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯