ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

৮১ দিন পর ভারতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের কম, নিম্নমুখী মৃত্যুও

  • আপডেট সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পর থেকেই নতুন করে বেড়েছিল উদ্বেগ। চলতি বছর মার্চ থেকে হু হু করে বাড়তে শুরু করে সংক্রমণ। ভোলবদলে আরো প্রাণঘাতী হয়ে ওঠা ভাইরাসের জেরে বৃদ্ধি পায় মৃত্যুর হারও। তবে লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। এক সময় দেশে যেখানে দৈনিক আক্রান্ত ৪ লাখের গণ্ডি পেরিয়েছিল, সেখানে এখন তা ৬০ হাজারেরও কম। স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেসও।

রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৫৮ হাজার ৪১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৮১ দিন পর ৬০ হাজারের নিচে নামল সংখ্যাটা। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। এর মধ্যে অবশ্য শিগগিরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তা যাতে মারাত্মক আকার ধারণ না করে, তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র এবং সমস্ত রাজ্য।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫। এক দিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৫৭৬ জন। দেশে এখনো পর্যন্ত করোনার বলি ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জন।

তবে মানুষ নতুন করে গৃহবন্দী হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হলো ৭ লাখ ২৯ হাজার ২৪৩ জন। সেই সাথে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনামুক্ত হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। এখনো পর্যন্ত দেশে ২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

টিকাকরণে গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানো প্রয়াস জারি। এমনকী শিশুদেরও যাতে ভ্যাকসিনের আওতায় আনা যায়, তার জন্য চলছে ট্রায়াল। এখনো পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ২৭ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১8 লাখ ১১ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৮১ দিন পর ভারতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের কম, নিম্নমুখী মৃত্যুও

আপডেট সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১