ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘ডিআইইউ-হিউরিস্টিক’ দল রানার আপ

  • আপডেট সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • / 229

এসিএম-ইন্টারন্যাশনাল গার্লস প্রেগ্রামিং প্রতিযোগিতা-২০১৯ এ ১ম রানার আপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ‘ডিআইইউ- হিউরিস্টিক’ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক

এসিএম-ইন্টারন্যাশনাল গার্লস প্রেগ্রামিং প্রতিযোগিতা-২০১৯ এ ১ম রানার আপ শিরোপা অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ‘ডিআইইউ- হিউরিস্টিক’। দলের সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী তনিমা হোসেন, উম্মে রোকাইয়া সানি ও ফারজানা আক্তার।

এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল ‘জেইউ নাইট ফিউরি’। গতকাল শুক্রবার (১৯ জুলাই) নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, উপ-উপাচার্য জিইউ আহসান ও সহযোগী অধ্যাপক ড. সাজ্জাত হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, প্রোগ্রামিংয়ে দেশের মেয়েরা যত বেশি এগিয়ে আসবে তাদের হাত ধরে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী প্রজন্ম তত বেশি তৈরি হবে-সমৃদ্ধ হবে। ডিজিটাল শিল্প বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লবসহ রোবটিক, আইওটি, বিগডাটা কিংবা ব্লকচেইনের মতো প্রযুক্তির বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রোগ্রামিং কার্যকর একটি হাতিয়ার।

উল্লেখ্য, এসিএম-ইন্টারন্যাশনাল গার্লস প্রেগ্রামিং প্রতিযোগিতায় সারা দেশের ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে ৭৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটির আয়োজক নর্থ সাউথ ইউনিভার্সিটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘ডিআইইউ-হিউরিস্টিক’ দল রানার আপ

আপডেট সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯