ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত না হতে সুপারিশ

  • আপডেট সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 91
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় করোনাকালে প্রাথমিকের শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে আরও সচেষ্ট থাকতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদেরকে অভিভাবক ও শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে খোঁজখবর নেয়ার পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, মোঃ নজরুল ইসলাম বাবু, বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও মোঃ মোশারফ হোসেন সভায় অংশগ্রহণ করেন।

সভায় শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের সদস্যসহ অন্যান্য শহীদ এবং করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় করোনা মহামারীকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ হতে যে সেবা বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় ই-প্রাইমারি, স্কুল মনিটরিং ও ব্রান্ডিং এর বিষয়ে বছরভিত্তিক একটি পরিসংখ্যান মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়।

কমিটি ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত পুস্তক ক্রয়ের অনিয়মের বিষয়ে তদন্ত করার জন্য সংসদ-সদস্য মো. নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করেছে। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন আলী আজম, বেগম শিরীন আখতার ও মো. মোশারফ হোসেন।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেন, অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতি:মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত না হতে সুপারিশ

আপডেট সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০