ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

১৭ বছর পর ‘সুরগাঁও’ নিয়ে মঞ্চ নাটকের নির্দেশনায় মাসুম রেজা

  • আপডেট সময় : ১২:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • / 410
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা প্রায় ১৭ বছর পর ‘সুরগাঁও’ নাটকের মাধ্যমে মঞ্চ নাটকের নির্দেশনায় ফিরছেন। সর্বশেষ ২০০০ সালে দেশনাটকের ‘নিত্যপুরাণ’ নাটকে নির্দেশনা দিয়েছিলেন তিনি। আগামীকাল ২০ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এটি দেশনাটকের ২২তম প্রযোজনা।

‘সুরগাঁও’ নাটকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মাসুম রেজা বলেন, যে সময়টার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা আমাদের পক্ষের সময় না। কিন্তু দূর অতীতে এমন অনেক সময় গেছে যা আমাদের পক্ষের ছিল। যখন মানুষের কাছে অস্ত্র ছিল তখন যুদ্ধের ভেতরও এক ধরনের ন্যায় বিচার ও অন্যায় বিচার ছিল। ন্যায়বোধ ও অন্যায়বোধ ছিল। সামনে যে দিন আসছে সেই দিনগুলোতে এই রকম প্রবাহটা থাকবে। সামনের দিন, বর্তমানে আমাদের বিপক্ষের দায় ও অতীতের ফেলে আসা দিন। এই তিন সময়কে একসঙ্গে মিলিয়ে সময় নিরপেক্ষতা তৈরি করা যায় কি না সেটাই ভেবেছি। অসামান্য প্রত্নকাল, দূরের ভবিষ্যত্ ও বর্তমান নাটকে এই তিন মিলেমিশে একাকার। আমি মনে করি, ঢাকার মঞ্চের নাটকে নতুন মাত্রা যোগ করবে ‘সুরগাঁও’।

নাটকটিতে থাকছে বেশকিছু আকর্ষণীয় দৃশ্য। এ বিষয়ে মাসুম রেজা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সক্রেটিস যে পাত্র থেকে হেমলক পান করেছিলেন সেই পাত্রটা দেখতে হলে অথবা দ্রোপদীর যে শাড়িটা দুঃশাসন হাজার টেনেও হরণ করতে পারেনি সেই শাড়িটা দেখতে হলে সুরগাঁও দেখতে আসুন.. ২০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা মূলমঞ্চে..

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৭ বছর পর ‘সুরগাঁও’ নিয়ে মঞ্চ নাটকের নির্দেশনায় মাসুম রেজা

আপডেট সময় : ১২:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭