ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তি পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ লালমোহনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত সৌদিগামী প্রবাসীদের ভোগান্তি কমাতে বিকল্প ফ্লাইটের উদ্যোগ পুলিশি হেফাজতে শারীরিক নিরাপত্তা ঘটনায় অভিনেত্রী জেইন মেরির অর্থনীতিতে নোবেল জয়ী রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড চুয়েটে উপাচার্য ভবনে তালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন, অবরুদ্ধ উপাচার্য লোহাগড়ায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে কন্যাশিশু দিবস পালিত ২৬ জানুয়ারি ঢাবির ৫৪তম সমাবর্তন, থাকছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পুলিশি হেফাজতে শারীরিক নিরাপত্তা ঘটনায় অভিনেত্রী জেইন মেরির

  • আপডেট সময় : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন জনসমক্ষে তুলে ধরলেন আমির খানের চাচাতো ভাইয়ের মেয়ে ও অভিনেত্রী জেইন মেরি। রবিবার ১১ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত একটি রিল ভিডিওতে জেইনকে তার হাত, আঙুল এবং পায়ের বিভিন্ন অংশে আঘাতের স্পষ্ট দাগ দেখাতে দেখা যায়। এর আগে শনিবার মুম্বাই পুলিশ তাকে আটক করেছিল। কয়েক ঘণ্টা পর তিনজনকেই ছেড়ে দেয়া হয়।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে জেইন মেরি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এতটা ভয় দেখিও না, যাতে শুরুতেই সব ভয় হারিয়ে যায়। এর আগে শনিবার পুলিশের গাড়িতে থাকাকালীন তিনি একটি ছবি শেয়ার করেছিলেন। একই গাড়িতে থাকা ইমরানকে মজা করে তিনি জিজ্ঞেস করেন, তিনি কখনো জেলে গিয়েছেন কি না। জবাবে ইমরান হাসিমুখে জানান, বর্তমান পরিস্থিতিতে এবার তার জেলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটি ভিডিও বার্তায় জেইন অভিযোগ করেন, পুলিশ তাদের বাড়ি ফিরতে দিচ্ছে না। তবে পরবর্তী আরেকটি ভিডিওতে তিনি জানান যে, তারা এখন সবাই নিরাপদে আছেন এবং বাড়ির পথ ধরেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সে ইন্টারনেটে (রাষ্ট্রের) মুখোশ উন্মোচন করছে।

অন্যদিকে, মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে ওই বিক্ষোভের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। পুলিশের দাবি, বম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিক্ষোভের অনুমোদিত স্থান হলো আজাদ ময়দান। তাদের তথ্যানুযায়ী, সেদিন ওই বিক্ষোভ থেকে চার শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তবে সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি)-এর কর্মীরা দাবি করছেন, তারা বিক্ষোভের অনুমতির জন্য মুম্বাই পুলিশের কাছে ই-মেইল করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন করেছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছিল। এ ঘটনায় তার সঙ্গে আটক হয়েছিলেন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। সিজেপির বিক্ষোভের আহ্বানে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তারা।

নিউজটি শেয়ার করুন

পুলিশি হেফাজতে শারীরিক নিরাপত্তা ঘটনায় অভিনেত্রী জেইন মেরির

আপডেট সময় : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬