ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শৈলকুপায় ভূয়া চিকিৎসকের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট সময় : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের শৈলকুপায় সুকুমার রায় (৫৮) নামের এক ভূয়া চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত সুকুমার রায় শৈলকুপা উপজেলা শহরের নগরপাড়ার মৃত ঈশ্বরচন্দ্রের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনপ্রিয় নামের ফার্মেসীতে সুকুমার রায় নামের এক ব্যাক্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে আদালত বসিয়ে মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারা মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। এছাড়াও জনপ্রিয় ফার্মেসীর মালিক শরিফুলকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

শৈলকুপায় ভূয়া চিকিৎসকের ৬ মাসের কারাদন্ড

আপডেট সময় : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭