ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

না’গঞ্জ মহিলা কলেজের ক্লাস রুমে অশ্লীল সিনেমা প্রদর্শন : তদন্তে সত্যতা মিলেছে

  • আপডেট সময় : ০১:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • / 381
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের ক্লাস রুমে অশ্লীল সিনেমা প্রদর্শনের ঘটনায় কলেজ কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। সেইদিন শ্রেণী কক্ষে যে অশ্লীল সিনেমা প্রদর্শিত হয়েছিল, তদন্তে তার সত্যতা মিলেছে। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহাব চৌধুরীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো: ওয়াজেদ কামাল।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল ওয়াহাব জানান, তদন্তে শ্রেণীকক্ষে আপত্তিকর সিনেমা প্রদর্শনের সত্যতা পাওয়া গেছে। যা খুবই দুঃখ জনক। তাই তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদনটি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে।

এর আগে গত ১২ জানুয়ারী এই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় নির্ধারিত থাকলেও তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে সাত দিনের সময় বৃদ্ধি করেন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহাব চৌধুরী।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারী বিকাল ৩ টায় ব্যবসা শিক্ষা বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক ব্যবহারিক ক্লাশ শুরুর আগে ক্লাস রুমে বড় পর্দায় প্রজেক্টর চালু করে আইসিটি বিভাগের ডিপার্টমেন্ট সহকারী হাবিবুর রহমান রাজু। এরপর তিনি শ্রেণী কক্ষ থেকে চলে যাওয়ার সাথে সাথেই বড় পর্দায় একটি অশ্লীল হিন্দি ছবি প্রদর্শিত হয়। যা প্রায় ৪০ মিনিট যাবত প্রদর্শিত হয়। এরপর এ ঘটনা অললাইনসহ পত্রিকায় প্রকাশ হলে নারায়ণগঞ্জসহ পুরো দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে।

যার প্রেক্ষিতে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়াজেদ কামালকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শারওয়াত বিলকিছ জাহান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান ও প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না’গঞ্জ মহিলা কলেজের ক্লাস রুমে অশ্লীল সিনেমা প্রদর্শন : তদন্তে সত্যতা মিলেছে

আপডেট সময় : ০১:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭