ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

চট্টগ্রামে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১

  • আপডেট সময় : ০৬:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:  নগরীর আকবর শাহ থানা এলাকায় দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মো. সাইদুল হক (৬১) নামে এক ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তিনি নগরীর আমন্ত্রণ হোটেলে নাশতা করে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হোসেন (১৮) নামের এক যুবকের পায়ের হাড় ভেঙে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আমন্ত্রণ হোটেলে নাশতা করে বের হওয়ার সময়  সী লাইনের দ্রুতগামী একটি গাড়ির চাকায় পিষ্ট হন আবদুস শহীদের ছেলে সাইদুল। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দুর্ঘটনায় নোয়াখালীর চর জব্বারের সুবর্ণচর এলাকার মো. নবীর ছেলে মো. হোসেনের (১৮) পায়ের হাড় ভেঙে গেছে। তিনি ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১

আপডেট সময় : ০৬:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮