ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জামিন পেলেন ৭১ সাঁওতাল

  • আপডেট সময় : ০৪:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃথক চার মামলায় ছয় সপ্তাহের জামিন পেয়েছেন সাঁওতালসহ ৭১ জন। আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। গত ৬ নভেম্বর আইন শৃঙ্খলা বাহিনী ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষের ঘটনার আগে এসব মামলা দায়ের করা হয়। চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে দায়ের করা ওই চারটি মামলায় হাইকোর্টে জামিন চান সাঁওতালরা।

আবেদনকারীগণের পক্ষে ছিলেন আইনজীবী আবু ওবায়দুর রহমান, সামিউল আলম সরকার। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।

সামিউল আলম সরকার জানান, গত জুলাই ও আগস্ট মাসে পৃথক চারটি মামলা করা হয়। এসব মামলায় ১৩০ জনকে আসামি করা হয়। অবৈধভাবে বাড়িঘর তোলা, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে এসব মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামিন পেলেন ৭১ সাঁওতাল

আপডেট সময় : ০৪:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭