ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শ্রীলংকার উয়ান পুরাজ্য যুব উৎসবে ড্যাফোডিল শিক্ষার্থীদের যোগদান

  • আপডেট সময় : ০৩:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • / 433
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ শিক্ষার্থীর একটি দল শ্রীলংকার ‘উয়ান পুরাজ্য যুব উৎসব-২০১৮’তে যোগ দিয়েেেছন।

গত ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত শ্রীলংকার সৌন্দর্যমন্ডিত শহর নিকাউরাতিজ্য কুরুনেগালায় অনুষ্ঠিত এ উৎসবে শ্রীলংকা থেকে ৬ হাজার এবং সারা বিশ্ব থেকে ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

যুব উৎসবটি মূলত তরুণ নেতৃত্ব ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার কার্যক্রম, যা জাতীয় যুব কাউন্সিল (এনওয়াইএসসি) এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় শ্রীলংকা সরকার আয়োজন করে থাকে।

‘উয়ান পুরাজ্য যুব উৎসব-২০১৮’-এর সমাপনী অনুষ্ঠানে শ্রীলংকার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রানী বিক্রমাসিংহে যোগ দেন। উৎসবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা খেলাধুলা, নেতৃত্ব সেশন, গালা নাইট, প্রচারণাসহ নানা কার্যক্রমে অংশ নেন এবং নিজেদেরে অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেন।

যুব উৎসবের উদ্দেশ্য হচ্ছে তরুণদের মধ্যে নেতৃত্ব তৈরি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক আলোচনার মাধ্যমে জাতীয় উন্নয়নের পথ খোঁজা এবং বিশ্বের বিভন্ন দেশের তরুণদের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করা।

নিউজটি শেয়ার করুন

শ্রীলংকার উয়ান পুরাজ্য যুব উৎসবে ড্যাফোডিল শিক্ষার্থীদের যোগদান

আপডেট সময় : ০৩:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮