ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

কোটা সংস্কারের দাবিতে রাস্তায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • আপডেট সময় : ০৯:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮
  • / 635

কোটা সংস্কারের দাবিতে প্লেকার্ড হাতে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ    রাজধানীর বিভিন্ন স্থানে আজও কোটা সংস্কারের দাবিতে  প্রাইভেট বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আজ বুধবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডির ২৭ সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি ও ধানমন্ডি ৩২ এ ড্যাফোডিল এর অঙ্গ প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়।

এ সময়ে শিক্ষার্থীদের হাতে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান নিয়ে ব্যানার, প্লেকার্ড প্রদর্শন করে কঠোর প্রতিবাদ চালিয়ে যেতে দেখা যায়। স্লোগানে ছিল- *এতো সুন্দর বাংলাদেশ, কোটার জালে সবই শেষ *চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার *আমি কোটা বিরোধী রাজাকার আমার ফাঁসি চাই ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল চারপাশ।

রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন তাঁরা।

এদিকে ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে এর সাথে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এছাড়া প্রগতি সরণির বেসরকারি নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান নেন। 

দাবি আদায় না হওয়া রাস্তায়  সংঘবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাবে বলে সকলেই প্রতিশ্রুতিবদ্ধ।

বিডিসংবাদ/সামি

নিউজটি শেয়ার করুন

কোটা সংস্কারের দাবিতে রাস্তায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮