ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আমাদের দরকার এসটিইএম-এ দক্ষ প্রজন্ম : ইস্তাম্বুলের জিইসি সম্মেলনে সবুর খান

  • আপডেট সময় : ০২:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
  • / 301

তুরস্কের ইস্তানবুলে ১৬-১৯ এপ্রিল অনুষ্ঠিত গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ কংগ্রেসে “এটিইএম+ ভবিষ্যৎ কর্মপদ্ধতি” শীর্ষক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাল ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ড ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের আয়োজনে গত ১৬-১৯ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ কংগ্রেসে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহস্রাধিক উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, নীতিনির্ধারক ও সেরা স্টার্টআপ অংশগ্রহণ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপি এদরোগান ১৬ এপ্রিল ২০১৮ এ সম্মেলনের উদ্বোধন করেন।

গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ কংগ্রেসের সভাপতি ও গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের (জিইএন) প্রেসিডেন্ট জনাথন অর্টম্যানস  ড. মো. সবুর খানকে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী দলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনয়ন প্রদান করেন। বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে অসামান্য ভূমিকা পালন  করার কারণে ড. মো. সবুর খানকে বাংলাদেশ দল পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

বংলাদেশ থেকে অংশ নেয়া বৃহৎ উদ্যোক্তা সম্প্রদায়ের নেতা হিসেবে ড. মো. সবুর খান বিশ্বের ১৭০টি দেশ থেকে অংশ নেয়া নেতৃবৃন্দের সঙ্গে  বিভিন্ন সভা ও সেমিনারে অংশ গ্রহণ করেন। এছাড়া তিনি ‘এসটিইএম+দি ফিউচার ওয়ার্ক’ শীর্ষক একটি বিশেষ সেমিনার পরিচালনা করেন। সেমিনারে কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী চানমেতা খান,  কানাডার ডাটা ক্যাটালিস্ট মাথিয়াস ওস্কহিনিস্কি  মার্স,  তুরস্কের বোরাক আইদিন এবং লিম্যাক ইনভেস্টমেন্টের মিস এবরু ওজডেমির উপস্থিত ছিলেন। সেমিনারে মডারেটর হিসেবে উপস্খিত ছিলেন জনাব আর্দা বাতু।

ড. মো. সবুর খান তার সেমিনারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরেন এবং বাংলাদেশের শিক্ষা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। তিনি বাংলাদেশের বর্তমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং তিনি মনে করেন এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ সুবিধার দ্বার উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন

ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আমাদের দরকার এসটিইএম-এ দক্ষ প্রজন্ম : ইস্তাম্বুলের জিইসি সম্মেলনে সবুর খান

আপডেট সময় : ০২:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮