সংবাদ শিরোনাম ::
বিএনপির সাবেক নেতা আব্দুস সাত্তার আজাদ আর নেই
- আপডেট সময় : ০৪:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
- / 298
নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা বিএনপির এক সময়ের রাজপথ কাঁপানো নেতা শহরের ওসমাণী সড়কের বাসিন্দা আব্দুস সাত্তার আজাদ গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
বেলা ২ টায় তার ১ম জানাজার নামাজ দারুল উলুম ইদগাহ ময়দানে ও বেলা ৩টায় তার গ্রামের বাড়ি জন্তরী গ্রামে ২য় জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।




















