ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ
- আপডেট সময় : ০৫:৩২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮
- / 274
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা অর্জনকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল।
বিডিসংবাদ ডেস্কঃ ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ।
আজ রোববার (১৫ জুলাই) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে রানার আপ হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এই টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সজল।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে গত ০৭ জুলাই থেকে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ১৩টি বিভাগ অংশগ্রহণ করেছিল।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী রেজিস্ট্রার ইসহাক মিজি, ও কাজী মো. দিলজেব কবির, প্রভাষক ইজাজ-উর-রহমান, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর সাদ আন্দালিব প্রমুখ।
বিডিসংবাদ/সামি



















