ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

গুলশান হামলা : স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন রাজিব গান্ধী

  • আপডেট সময় : ১১:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে হলি আর্টিসানে জঙ্গি হামলার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। আট দিনের রিমান্ড শেষে আজ (সোমবার) আদালতে রাজীব গান্ধীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

আদালতে রাজীব গান্ধীর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্তকারী অফিসার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

এর আগে ১৩ জানুয়ারি রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ১৪ জানুয়ারি রাজিব গান্ধীকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। ওই হামলায় দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলশান হামলা : স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন রাজিব গান্ধী

আপডেট সময় : ১১:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭